শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বাউফল জনকল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধিবৃন্দের এমপি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাউফল জনকল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধিবৃন্দের এমপি মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মো. রাকিব সিকদার

বাউফল জনকল্যাণ সমিতির নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য  করেছেন। এ সময় প্রতিনিধিদল সমিতির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাউফলের সার্বিক উন্নয়নে জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে এমপি মহোদয় নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বাউফলের উন্নয়ন ও জনকল্যাণে সমিতির ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সমিতির নেতৃবৃন্দ বাউফলের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সবাই বাউফলের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন