শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বাউফল হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অভিযোগ,

বাউফল হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অভিযোগ,

মো. রাকিব সিকদার

বাউফল  হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এক ভুক্তভোগী স্বজন।

অভিযোগে তিনি জানান, গুরুতর অসুস্থ এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের সামনে অবস্থানরত কিছু ব্যক্তি তাদের পছন্দের অ্যাম্বুলেন্স ব্যবহার করতে চাপ সৃষ্টি করেন। এতে রোগী স্থানান্তরের গুরুত্বপূর্ণ সময়ে ভোগান্তির শিকার হতে হয় বলে দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বাউফল হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

তবে এ অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, অসুস্থ শিশুটি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন