কুড়িগ্রামের নারী নেত্রী অধ্যাপক শামসুন নাহার চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালিত
বিশিষ্ট নারীনেত্রী, সমাজ সংস্কারক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানু'র ১৯ বছর মৃত্যু বার্ষিকী শনিবার বিকালে ত্রিমোহনীস্হ সলিডারিটি টেকনিক্যাল ইনিস্টিউটে পালিত হয়। শানু মেমোরিয়াল সোসাইটি আয়োজিত শ্রদ্ধাজ্ঞাপন, স্মৃতিচারণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম।বক্তব্য রাখেন সলিডারিটি'র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশনারা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, লেখক জ্যোতি আহমেদ, সানু মেমোরিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক কৃষিবিদ ড: শাহনাজ বেগম নাজু, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, স্বপন কুমার সরকার , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার , গোলাম হায়দার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মন্ডল প্রমুখ।