শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
অসহায় কৃষক দল নেতাকে ঘর করে দিচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া

অসহায় কৃষক দল নেতাকে ঘর করে দিচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া

ইমন সরকার

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের অসহায় ও নির্যাতিত দলীয় নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী জিয়াউর রহমান জিয়া।

শুক্রবার (১২ জুন) ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাশর এলাকায় এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে তার এ মানবিক উদ্যোগের সূচনা করা হয়।

জানা গেছে, ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তার দুরবস্থার বিষয়টি জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জিয়াউর রহমান জিয়া।

তিনি আব্দুল কাদিরের পরিবারের জন্য নিজস্ব অর্থায়নে একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন।

হাজী জিয়াউর রহমান জিয়া বলেন, “সমাজের অবহেলিত, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হবিরবাড়ী ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে এবং তাদের জীবনমান উন্নয়নে আমি সবসময় কাজ করে যেতে চাই।”

স্থানীয়রা জানান, মরহুম আলহাজ্ব আব্দুল গনি মাস্টারের সুযোগ্য সন্তান হাজী মো. জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে হবিরবাড়ী এলাকায় সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে থাকার কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণের সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘর নির্মাণের খবর পেয়ে আব্দুল কাদির ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে হাজী জিয়াউর রহমান জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সাধারণ মানুষও তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন