শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
৯২ বছর আগেই মেয়াদোত্তীর্ণ! ঝুঁকি নিয়েই চলছে লালমনিরহাটের ঐতিহাসিক তিস্তা রেলসেতু

৯২ বছর আগেই মেয়াদোত্তীর্ণ! ঝুঁকি নিয়েই চলছে লালমনিরহাটের ঐতিহাসিক তিস্তা রেলসেতু

যিশাই মুরমু হীরা

রংপুরের লালমনিরহাটে অবস্থিত ব্রিটিশ আমলের এক অনন্য স্থাপত্যকীর্তি ঐতিহাসিক তিস্তা রেলসেতু। ১৮৩৪ সালে নির্মিত এই প্রাচীন সেতুটি দীর্ঘ ১৯২ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। তবে উদ্বেগের বিষয় হলো, নির্মাণের পর এক শতাব্দীরও বেশি সময় পার করা এই সেতুটি প্রায় ৯২ বছর আগেই তার স্বাভাবিক মেয়াদোত্তীর্ণ হারিয়েছে। বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ আবস্থার মধ্যেও প্রতিদিন এই সেতুর ওপর দিয়েই উত্তরবঙ্গের বিভিন্ন রুটের ট্রেন চলাচল অব্যাহত রয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয় বাসিন্দা ও রেলযাত্রীদের মধ্যে এই সেতুটি নিয়ে দীর্ঘদিন ধরেই আতঙ্ক বিরাজ করছে, অথচ আজও এর বিকল্প বা স্থায়ী কোনো নিরাপদ ব্যবস্থা গড়ে ওঠেনি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন