শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যিশাই মুরমু হীরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নে ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালি-বালুয়া সেতুর নিচে করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীতে গোসল করতে নেমে স্থানীয়রা কাটাখালি-বালুয়া সেতুর নিচে একটি মরদেহ ভেসে যেতে দেখেন। পরে তারা মরদেহটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য ও সেকেন্ড অফিসার এসআই মীর শিবলী কায়েস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশ অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন