রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে চুরির মামলার পলাতক আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১১ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন— মো. ইলিয়াছ (২৯), মো. সাব্বির হোসেন (২০), মনির হোসেন (৬০) এবং মো. নুরুল ইসলাম ওরফে ভুট্টো।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে চুরির মামলার পলাতক আসামি এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাঙ্গামাটি কোতয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।