সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ২৪৫০ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধংস করে দেওয়া হয়েছে । উপজেলা পরিষদ চত্বরে বিকেলে জব্দ করা জাল পুড়িয়ে ধংস করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. রায়হানুল ইসলাম , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান এসময় উপস্থিত ছিলেন। আজ বেলা সাড়ে এগারোটার দিকে নগরবাড়ী মহাসড়কের কাওয়াক মোড় এলাকা থেকে ৫২ বস্তায় থাকা বড় ছোটো মোট ২৪৫০ পিচ জাল আটক পর জব্দ করা হয়।