শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
উল্লাপাড়া সদর ইউপিতে গ্রাম আদালতের ক্যাম্পেইন

উল্লাপাড়া সদর ইউপিতে গ্রাম আদালতের ক্যাম্পেইন

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার ১১ নং উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠান  হয়েছে। উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ হলরুমে দুপুর সাড়ে বারোটায় এ ক্যাম্পেইন অনুষ্ঠান হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের  অনুষ্ঠানে  প্রধান অতিথি হয়ে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী  অফিসার ( ইউএনও ) মো. রায়হানুল ইসলাম।  উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার  আলহাজ্ব মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা  আব্দুস সালাম, গ্রাম আদালত চেয়ারম্যান এম সাহারুল হক সাচ্চু , মিজানুর রহমান বাবু,  মো. রইচ উদ্দিন হিরা, আনোয়ার হোসেন রানা , ইউপি সদস্য রফিকুল ইসলাম , জাকারিয়া হোসেন , শাহ আলম সরকার , মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছা.  লুচি আক্তার ও মোছা . সালমা বেগম। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন