রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইন - শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ জুন ২০২৬ খ্রি: কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন এর তত্ত্বাবধানে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি, ডেভিল, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এবং পলাতক এজাহারনামীয় আসামীসহ মোট ০৪ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে চিকন চান চাকমা (৫১) এর নিকট হতে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং - ০৭, তারিখ- ১০/০৬/২০২৬, ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সাহাব উদ্দীন প্রকাশ শাহাব উদ্দীন, পলাতক এজাহারনামীয় আসামী শুভ দত্ত (২৮) এবং মোঃ হৃদয় (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।