শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
জবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন

জবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন

আবির কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটে প্রকাশ্যে ছয় দফা দাবি তুলে  মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জবি  নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। 

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে যেসব দাবিগুলো ছিলো:

  •  শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায়নে শিক্ষাগুরুদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে । 
  • হামের টিকা আত্মসাৎ করে  সূক্ষ্ম পরিকল্পনাশ ও শতাধিক শিশু হত্যাকারী পলাতক দালাল ইউনুসের এই বাংলার মাটিতে ফাঁসি নিশ্চিত করতে হবে। 
  • সারা বাংলাদেশের ছাত্রলীগের সকল শিক্ষার্থীর অবৈধ বহিষ্কারাদেশ এবং মিথ্যা মামলা পরিহার করতে হবে। 
  • বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দীদের শোন অ্যারেস্ট বন্ধ ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। 
  • কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে ক্ষমতা দখলকারীদের  অবৈধ দলীয় নিয়োগ বন্ধ করতে হবে। 
  • নারী ও শিশুদের খুনি ধর্ষক মাদ্রাসায় শিশু বলাৎকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন