শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
উল্লাপাড়ায় উদ্বোধনের অপেক্ষায় প্রতাপ গ্রোথ সেন্টার

উল্লাপাড়ায় উদ্বোধনের অপেক্ষায় প্রতাপ গ্রোথ সেন্টার

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতাপ হাটে নির্মাণ করা  আধুনিক মানের গ্রোথ সেন্টার এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। উল্লাপাড়া এলজিইডি থেকে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এর নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।


উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের এককালের নামকরা  প্রতাপ হাটটি  বহু বছরের পুরানো একটি হাট।  সপ্তাহের দুদিন সোমবার ও শুক্রবার হলো  হাটবার। এছাড়া প্রতিদিন  সকালে এখানে নিয়মিত বাজার বসে। প্রতিদিনের বাজারে সব ধরণের মালামাল কেনাবেচা হয়। প্রতাপে সকালের বাজারে কয়েক মণ দুধ বেচাকেনা হয় বলে জানা গেছে । প্রতাপ হাট ও বাজারে আশে পাশের  গ্রামগুলোর  জনগণ বিভিন্ন মালামাল কেনাবেচা করে থাকেন।


উপজেলা এলজিইডি  থেকে  প্রতাপ হাটটিতে জনগণের সুবিধায় চারতলা ভবনের ভিত্তিতে আধুনিক মানের গ্রোথ সেন্টার নির্মাণ করা হয়েছে। গ্রোথ সেণ্টারটি এখন দোতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। এর চারপাশে ইউনিব্লক ইটে সড়ক পথ নির্মাণ ও পুরো ভবন রং করা হয়েছে। এর নির্মাণ ব্যয়ের পরিমাণ প্রায় এক কোটি সাতাত্তর লাখ টাকা বলে জানা গেছে । এর প্রথম তলায় কিচেন মার্কেটে  মাছ, মাংস ও কাচা তরিতরকারীর অনেক কয়েকটি  দোকান বসবে। আর দ্বিতীয় তলায় মনোহারী , কসমেটিকস , পোশাকের দোকানসহ অন্যান্য মালামালের দোকান থাকবে বলে জানা গেছে। উল্লাপাড়া এলজিইডি প্রতাপ গ্রোথ সেন্টারটির  নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। 

এলজিইডি উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ  বলেন গ্রোথ সেন্টারটির চারপাশ ঘিরে সড়ক নির্মাণ কিছুদিন আগে করা হয়েছে। বিদ্যুত সংযোগ লেগেছে। আধুনিক মানের এটি তাড়াতাড়ি উদ্বোধন হবে। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন