শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রশাসনের উদ্যোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় দেখাবে ফুটবল বিশ্বকাপ

প্রশাসনের উদ্যোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় দেখাবে ফুটবল বিশ্বকাপ

বিশেষ প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী হল প্রশাসনের উদ্যোগে আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচসমূহ বড় পর্দায় দেখানোর ঘোষণা দিয়েছে।সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীরা যেন একত্রে একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারে, সে উদ্দেশ্যে বিদ্রোহী হল প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হল প্রাঙ্গনে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে হল প্রশাসন শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে।

এমন উদ্যোগের বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, আসলে ফুটবল বিশ্বকাপ এলেই শিক্ষার্থীদের মাঝে একটা আমেজ চলে আসে। সবাই একসাথে খেলা উপভোগ করতে চায়। সেই কথাকে চিন্তা করেই বিদ্রোহী হল প্রাঙ্গণে বড় পর্দায় খেলা সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলো যেনো সব শিক্ষার্থী একসাথে উপভোগ করে ও পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন তৈরী না করে সেই প্রত্যাশা থাকবে।

এর আগে, একই দিন সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানোর জন্য উপাচার্য বরাবর লিখিত আবেদন প্রদান করে শাখা ছাত্রদল নেতা আব্দুর রহিম।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন