শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বিদ্যুৎ বিল বকেয়া, অন্ধকারে কালিশুরী সাইয়েদ্যুল আরেফিন ইনস্টিটিউশন; দুর্ভোগে শিক্ষার্থীরা

বিদ্যুৎ বিল বকেয়া, অন্ধকারে কালিশুরী সাইয়েদ্যুল আরেফিন ইনস্টিটিউশন; দুর্ভোগে শিক্ষার্থীরা

মো. রাকিব সিকদার

পটুয়াখালী-২ আসনের বাউফল উপজেলার কালিশুরী এলাকার কালিশুরী সাইয়েদ্যুল আরেফিন ইনস্টিটিউশনের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফলে চলমান তীব্র গরমের মধ্যে বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ থাকায় শত শত শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে বলে অভিভাবক ও স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ উদ্দিন-এর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং বকেয়া বিল সংক্রান্ত সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করছেন অভিভাবক ও এলাকাবাসী।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন