সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার বিকেলে চড়ুইমুড়ি গ্রামের রকিবুল ইসলাম (২৫) মাঠে গরুর খাবারের জন্য ঘাস কাটাকালে বজ্রপাতে মারা গেছেন। পেশায় টাইলস মিস্ত্রী রকিবুল ইসলামের পিতার নাম দুলাল হোসেন। প্রতিবেদককে বজ্রপাতে মারা যাওয়া রকিবুল ইসলামের মামাতো ভাই ফিরোজ আহমেদ বাবু জানান বিকেলে বাড়ীতে পালিত গরুর খাবারের জন্য বাড়ীর পাশের খোলা মাঠে ঘাস কাটাকালে হালকা বৃষ্টি হচ্ছিলো । এসময় বজ্রপাতে রকিবুল ইসলামের সেখানেই মৃত্যু ঘটে। তার স্ত্রী মোছা. মোখলেসিনা পাচ মাসের অন্তস্বত্বা বলে জানানো হয়। তাদের আর কোনো সন্তানাদি নেই। মডেল থানা পুলিশ সন্ধ্যায় চড়ুইমুড়ি গ্রামে রকিবুল ইসলামের বাড়ীতে গিয়েছিলেন বলে জানা গেছে।