শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে  বিভাগীয় শ্রেষ্ঠ

উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে বিভাগীয় শ্রেষ্ঠ

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেলার পর এবার প্রাথমিকে রাজশাহী বিভাগের মধ্যে পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লার উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ হয়েছে।   রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি - ২০২৬ এর সভাপতি ও সদস্য সচিবের ৩ জুন  স্বাক্ষরিত তালিকায় তথ্য জানা গেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায় জানান  বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যালয়ের সার্টিফিকেট পেয়েছেন। এর আগে গত মে মাসে সিরাজগঞ্জ জেলার মধ্যে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এছাড়া একই মাসে  উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার ও মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মো.ফয়জুল আরাফাত জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন