নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও ধর্তব্য অপরাধ প্রতিরোধে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জন, পৃথক একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন এবং ধর্তব্য অপরাধ প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সেনবাগ থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।