নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।
অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন (৪০)। তিনি সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের মজিরখিল (মজুমদার বাড়ী) এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার মজিরখিল (মজুমদার বাড়ী) এলাকায় আসামির নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা নামীয় ১০১ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৯ গ্রাম।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।