শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
নোয়াখালীতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, ৬ হাজার টাকা জরিমানা আদায়

নোয়াখালীতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, ৬ হাজার টাকা জরিমানা আদায়

আবু সালেহ রিয়াজ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যানের নির্দেশনা এবং বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মহোদয়ের মনিটরিংয়ের আলোকে নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (০৩ জুন ২০২৬) জেলা প্রশাসন, বিআরটিএ এবং জেলা পুলিশ নোয়াখালীর যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নোয়াখালীর মাইজদী নতুন বাস স্ট্যান্ড এলাকায় পরিচালিত হয়। অভিযানে যানবাহনের কাগজপত্র ও সড়ক পরিবহন আইন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করা হয়।

অভিযানে মোট ১টি মামলা দায়ের করা হয় এবং আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন