শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় বেগমগঞ্জ ইউএনও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় বেগমগঞ্জ ইউএনও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত

আবু সালেহ রিয়াজ

প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করায় নোয়াখালীর ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন।

তিনি আরও বলেন, এই সম্মাননা তাকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। ভবিষ্যতেও শিক্ষা খাতের উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ অর্জনের জন্য ইউএনও মোঃ কায়েসুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন