প্রান্তিক জনগোষ্ঠীর কার্যকর সাক্ষরতা এবং ব্যবহারিক কর্মদক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। এরই অংশ হিসেবে আজ ৩ জুন বুধবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ কনসালটেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, যিনি সরাসরি উপস্থিত থেকে প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষিত ও দক্ষ নাগরিক তৈরিই এই কার্যক্রমের মূল লক্ষ্য।