বুধবার, ০৩ জুন ২০২৬
হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

আজিজুল হক সানু

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও কাভার ভ্যান,সিএনজি অটোরিকশা সহ একজনকে গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। আজ বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বশিনা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ একটি কাভার ভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করে। পুলিশ জানায়,  উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য মূল্য অনুমান ৭ লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করা হয়েছে।  জানা যায়, বাহুবাল উপজেলার বসিনা গ্রামের আব্দুল হক যাবত গাঁজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এস আই আল মামুনের নেতৃত্বে বুধবার ভোর ৫টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা ও ৬শত ৯০ নুডুলস সহ একটি সিএনজি ও কাভার ভ্যান উদ্ধার  সহ আব্দুল হক (৫০)কে আটক করা হয়েছে।  এ ঘটনায় বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন