বুধবার, ০৩ জুন ২০২৬
চৌমুহনী পৌর বাস টার্মিনালে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৬ হাজার টাকা

চৌমুহনী পৌর বাস টার্মিনালে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৬ হাজার টাকা

আবু সালেহ রিয়াজ

নোয়াখালী জেলার চৌমুহনী পৌর বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনা এবং বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মহোদয়ের মনিটরিংয়ের আলোকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালন তদারকি করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চৌমুহনী পৌর বাস টার্মিনাল এলাকায় মোট ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিআরটিএ সূত্র জানায়, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আইন লঙ্ঘনের প্রবণতা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন