ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আজ রোববার (২২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে।কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১২টার দিকে তাদের আদালতে তোলা হয়।
এর আগে, গত ৭ মার্চ দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আজ তাদের পুনরায় আদালতে পেশ করা হয়।
অন্যদিকে, এই দুই আসামিকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। ৭ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার (২১ মার্চ) তাকেও আদালতে হাজির করা হয়েছে।
শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর আসামিরা সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করেছিল। বর্তমানে তাদের এই অনুপ্রবেশ এবং মূল হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে ভারতীয় আদালতের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।