বুধবার, ০৩ জুন ২০২৬
সেনবাগে শিশুকে যৌন হয়রানির অভিযোগে অটোরিকশা চালক আটক

সেনবাগে শিশুকে যৌন হয়রানির অভিযোগে অটোরিকশা চালক আটক

আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি এলাকায় এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে অটোরিকশা চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিমের বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের ডাব কিনে নেন। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেন। একপর্যায়ে ভিকটিমকে বহনকারী অটোরিকশাটি তার বাড়ির সামনে পৌঁছালে একটি তালের ডাব নিচে পড়ে যায়। ওই অজুহাতে অটোরিকশা চালক শিশুটিকে যৌন হয়রানি করে বলে অভিযোগ ওঠে।

শিশুটির মা ঘটনাটি দেখতে পেলে অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন বাজার এলাকা থেকে স্থানীয়রা অভিযুক্ত চালককে আটক করে মারধর করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন