বুধবার, ০৩ জুন ২০২৬
কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিশু

কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিশু

বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় আলিফ মিয়া (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার চাচাতো বোন সাওদা (৪)। আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার পিপলাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আহত সাওদা একই গ্রামের মোশারফের মেয়ে। নিহতের দূর সম্পর্কের চাচা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বোর্ডবাজারের ওষুধ ব্যবসায়ী উজ্জল হোসাইন জানান, আলিফ ও সাওদা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। আহত সাওদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন