শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
পটুয়াখালী  প্রতারণা মামলার পলাতক আসামি রাকিবা গ্রেফতার

পটুয়াখালী প্রতারণা মামলার পলাতক আসামি রাকিবা গ্রেফতার

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর দুমকি থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি রাকিবা ওরফে সাদিয়া (২৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে। শনিবার (৩০ মে) রাত আনুমানিক ২টার দিকে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাকিবা ওরফে সাদিয়া দুমকি উপজেলার আঠারোগাছিয়া এলাকার বাসিন্দা এবং আবু জাফরের স্ত্রী। তার বিরুদ্ধে দুমকি থানায় দায়ের করা সিআর-১৫/২৬ (দুমকি) মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

দুমকি থানা পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই নারী পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা পরিবর্তন করে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযুক্তের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে দুমকি থানা পুলিশ।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন