শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বাউফলে ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাউফলে ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. রাকিব সিকদার

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে আলমাস হোসেন মৃধা (৩৫) নামে এক ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের সহিস্যা গ্রামের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমাস হোসেন মৃধা ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ট্রলি চালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভিতরে আলমাসের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন