বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
বিজিবির অভিযানে ইস্কাফ সিরাফ ও অধৈধ মালামালসহ আটক-১

বিজিবির অভিযানে ইস্কাফ সিরাফ ও অধৈধ মালামালসহ আটক-১

মো. সেলিম রেজা তাজ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১জন আসামীসহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎বৃহস্পতিবার (২৮ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর মাসিলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৫ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ৪৫ বোতল WINCEREX COUGH SYRUP, ০১টি মোবাইল (বাটন), ১৩২৩টি ঔষধ, ৪৮টি খাদ্য সামগ্রী, ৬৬৮টি বিভিন্ন প্রকার চকলেট, ১০ পাকেট পাতার বিড়ি, ০.৫ কেজি কিসমিস এবং ৭৪টি  কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৭৪,৭০০/- (তিন লক্ষ চুয়াত্তর হাজার সাতশত) টাকা।

‎

‎বিজিবি জানায়,আটক আসামী যশোর জেলার চৌগাছা থানার গদাদরপুর গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে ইব্রাহীম মন্ডল(৪০)।আটক আসামীকে চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন