বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
৪৯ বিজিবির অভিযানে চোরাচালানী মালামালসহ আটক-১

৪৯ বিজিবির অভিযানে চোরাচালানী মালামালসহ আটক-১

মো. সেলিম রেজা তাজ

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১ জন আসামীসহ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎বুধবার (২৭ মে) সারাদিন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।


‎অভিযানে ভারতীয় ৮৫টি শাড়ী, ১৪৮ বোতল HERSHEY'S চকলেট সিরাপ, ১৭৪২টি বিভিন্ন প্রকার চকলেট, ৯৩ কেজি ফুসকা, ১২২টি খাদ্য সামগ্রী এবং ১৫৬১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।


‎বিজিবি জানায়,আটককৃত মালামালের মূল্য ১৫,৯৫,৩৯০/- (পনের লক্ষ পঁচানব্বই হাজার তিনশত নব্বই)টাকা। এবং আটক আসামী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে শাওন আহম্মেদ শান্ত।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন