বুধবার, ২৭ মে ২০২৬
উল্লাপাড়ায় এক গ্রামে এক সমাজে ৩৬২ পরিবার

উল্লাপাড়ায় এক গ্রামে এক সমাজে ৩৬২ পরিবার

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গ্রামে এক সমাজ  সুনাম নিয়ে আছে। পুরো বামন ঘিয়ালা গ্রামে ৩৬২ পরিবারের  এক সমাজে কোরবানির মাংস ভাগবাটোয়ারা হয়। আদিকাল থেকে গ্রামটিতে একটি মাত্র সমাজে সবাই মিলেমিশে থাকছেন। উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের বামন ঘিয়ালা গ্রামের বসতি বেশীরভাগ কৃষক পরিবার বলে জানা গেছে। আদিকাল থেকে গ্রামটির সবগুলো পরিবার মিলে এক সমাজে থেকে নানা সামাজিক অনুষ্ঠান করে আসছেন। এর মধ্যে কোরবানি ঈদ ঘিরে এক সমাজ ব্যবস্থা আজো আছে। এখন সমাজের পরিবার সংখ্যা ৩৬২ বলে জানানো হয়েছে। কোরবানি ঈদের নামাজ পর গোটা গ্রামের কোরবানি পশু মাঠে এক জায়গায় জড়ো করা হয়। এরপর কোরবানির পশু জবাই ও মাংস ভাগবাটোয়ারা করা হয়। বামন ঘিয়ালা গ্রামের আব্দুল খালেক , মজনু মিয়া , আঃ হান্নান প্রামাণিক বলেন আদিকাল থেকেই এক সমাজ চলছে। ফি বছর সমাজে পরিবার সংখ্যা বাড়ছে। বামন ঘিয়ালা গ্রামের আছাব আলী বলেন পুরো গ্রামে এক সমাজ আদিকাল থেকেই তাদের গ্রামে চলে আসছে। কোরবানির পশু এক মাঠে জবাই আর সমাজের পরিবারগুলোর মাঝে সমানভাবে ভাগবাটোয়ারা করে নেওয়া হয়। তাদের সমাজে কোরবানির পশুর তিন ভাগের এক ভাগ মাংস নেওয়া হয়। সমাজের পরিবারগুলোর লোকজন কোরবানির পশু জবাই ও মাংস কাটাকুটি ভাগবাটোয়ারা করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন