বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদুল আজহা উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদুল আজহা উদযাপন

সিয়াম সিদ্দিক

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক জয়রাম গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।

আজ বুধবার (২৭ মে) সকাল ৮ টা ১৫ মিনিটে  জামাতের সঙ্গে প্রায় ৫০ জন ঈদুল আযহার  নামাজ আদায় করে ঈদ উদযাপন করেন।


ঈদের নামাজে অংশ নেয় শিশু-কিশোর,  নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশবাসির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

 পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন তারা।


প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন