বুধবার, ২৭ মে ২০২৬
ঝড়-বৃষ্টিতে মাইজদীতে দোকানের ওপর গাছ ভেঙে পড়েছে

ঝড়-বৃষ্টিতে মাইজদীতে দোকানের ওপর গাছ ভেঙে পড়েছে

আবু সালেহ রিয়াজ

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব দেবীপুর এলাকায় আজ বুধবার (২৭ মে) সকাল প্রায় ১১টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে একটি বড় গাছ ভেঙে সড়কের পাশের দোকানের ওপর পড়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে রাস্তার পাশের পুরাতন গাছটি ভেঙে পড়ে। গাছের বড় ডাল দোকানের টিনের চালার ওপর আছড়ে পড়লে দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলটি নোয়াখালী সদর মাইজদীর পূর্ব দেবীপুর এলাকায় অবস্থিত। ঝড়ের কারণে রাস্তাজুড়ে গাছের ডালপালা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন মিলে তা সরানোর চেষ্টা করেন।

এদিকে, আবহাওয়া খারাপ থাকায় এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন