বুধবার, ২৭ মে ২০২৬
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৬ মে ২০২৬, রবিবার রাতে এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. শফিকুল ইসলাম মাসুদ।

উপহার বিতরণকালে ড. মাসুদ বলেন, "জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে যারা দেশের জন্য বুক পেতে দিয়েছেন, তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হতে পারে না। এই বীর সন্তানদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।" তিনি ভবিষ্যতেও শহীদ পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ অন্তর্ভুক্ত ছিল।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন