রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।গত ২৫ মে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পরিচালিত বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাঙ্গামাটি ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।আজ মঙ্গলবার (২৬ মে) উক্ত অভিযান পরিচালনায় পেশাদারিত্ব, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে উৎসাহ ও অনুপ্রেরণা স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।শেষে পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।