বুধবার, ২৭ মে ২০২৬
ঈদ সামনে, জমে উঠেছে বাউফলের পাবলিক পাঠ হাটের কোরবানির পশুর বাজার। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর পুরো হাট

ঈদ সামনে, জমে উঠেছে বাউফলের পাবলিক পাঠ হাটের কোরবানির পশুর বাজার। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর পুরো হাট

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক পাঠ হাটে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। ঈদুল আজহা সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত গরু, ছাগল ও মহিষ নিয়ে আসছেন খামারিরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠছে পুরো হাট এলাকা।

হাটে দেশি জাতের গরুর পাশাপাশি বিভিন্ন আকারের উন্নত জাতের পশুও দেখা যাচ্ছে। বিক্রেতাদের দাবি, এ বছর পশুর সরবরাহ ভালো থাকলেও খাদ্য ও লালন-পালন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেশি। তবে ক্রেতারা দরদাম করে নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কিনছেন।

হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দেখা যাচ্ছে। এছাড়া স্বাস্থ্যসম্মত ও সুন্দর গরুর প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। আইনশৃঙ্খলা রক্ষায় হাট এলাকায় পুলিশ ও স্বেচ্ছাসেবক সদস্যদের তৎপরতাও লক্ষ্য করা গেছে।

স্থানীয়দের মতে, ঈদ যত ঘনিয়ে আসবে, পাবলিক পাঠ হাটে পশুর আমদানি ও বেচাকেনা আরও বাড়বে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন