বুধবার, ২৭ মে ২০২৬
দেশবাসিকে ঈদুল আযহা'র শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা ফরিদুল ইসলাম

দেশবাসিকে ঈদুল আযহা'র শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা ফরিদুল ইসলাম

আবির হাসান

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী, বিশেষ করে শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রমিকবান্ধব নেতা ফরিদুল ইসলাম। তিনি বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের বিনিময়ে দেশের শিল্পখাত এগিয়ে যাচ্ছে এবং অর্থনীতির চাকা সচল রয়েছে।

এক শুভেচ্ছা বার্তায় ফরিদুল ইসলাম বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেই আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে পাশে থাকবেন। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনের দাবিও তুলে ধরেন তিনি।

ফরিদুল ইসলাম বলেন, “শ্রমিকদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করাই আমার অঙ্গীকার। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে যাক, এটাই প্রত্যাশা।”

শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন