বুধবার, ২৭ মে ২০২৬
পটুয়াখালী বাউফল  ৭ পিচ ইয়া’বা সহ আটক যুবক

পটুয়াখালী বাউফল ৭ পিচ ইয়া’বা সহ আটক যুবক

মো. রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফলে ৭ পিচ ইয়া’বা ট্যাবলেটসহ সুমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গৌসিংগা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিচ ইয়া’বা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে স্থানীয় সচেতন মহল মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা বলেন, যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন