বুধবার, ২৭ মে ২০২৬
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

যিশাই মুরমু হীরা

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে এই অর্থ প্রদান করা হয়। রসিক প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান উপস্থিত ছিলেন। উপহার পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন