চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটি কোতোয়ালি থানা এলাকায় মাদকদ্রব্য, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৫ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাঙ্গামাটির অফিসার ইনচার্জের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে কোতয়ালী থানাধীন ২নং পাথরঘাটা, মুন্সি মিয়া টিলা (কাপ্তাই লেক সংলগ্ন) ও রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১।কিনা মিত্র চাকমা (৪৬), সদর উপজেলার কিল্লামুরা এলাকার বাসিন্দা,
২।সবিমল চাকমা (৩৬), জুরাছড়ি উপজেলার কুসুমছড়ি এলাকার বাসিন্দা,
৩।হরিলাল চাকমা (৫০), জুরাছড়ি উপজেলার বালুখালী এলাকার বাসিন্দাপুলিশ জানায়,
আটককৃতদের কাছ থেকে মোট ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।