উপলক্ষে দীঘিনালা উপজেলার ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির বার্তা। পবিত্র ঈদুল আজহা আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয় এবং সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে।”
তিনি আরও বলেন, “সকল ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, সেটিই হোক এবারের ঈদের মূল শিক্ষা।
নলেস চাকমা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি সবার সুস্বাস্থ্য ও নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।