বুধবার, ২৭ মে ২০২৬
নোয়াখালী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

নোয়াখালী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

আবু সালেহ রিয়াজ

❝সেবার ব্রতে চাকরি❞ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে ৫৮ জন প্রার্থীকে মনোনীত করেছে নোয়াখালী জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

রবিবার  (২৪ মে) নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নোয়াখালী পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন। এসময় তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার আহ্বান জানান।

জানা যায়, প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে বাছাইকৃত প্রার্থীরা শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ, Physical Endurance Test (PET), লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৬ জনের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে ৫৮ জনকে নির্বাচিত করা হয়।

এসময় নিয়োগ প্রক্রিয়া শতভাগ দুর্নীতিমুক্ত ও মাত্র ১২০ টাকা ফি’র মাধ্যমে সম্পন্ন হওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা আবেগপ্রবণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চূড়ান্তভাবে উত্তীর্ণদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশিক্ষণে পাঠানো হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন