বুধবার, ২৭ মে ২০২৬
উল্লাপাড়ায় উপজেলা সহ পৌর ও ইউপিতে প্রার্থী ঘোষণা জামায়াতের

উল্লাপাড়ায় উপজেলা সহ পৌর ও ইউপিতে প্রার্থী ঘোষণা জামায়াতের

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামনের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ  , পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে।  জামায়াতে ইসলামীর  জেলা আমীর  মাওলানা শাহীনুর আলম গতকাল শনিবার বিকেলে ঝিকিড়ায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এদিকে এক সময় আওয়ামী লীগের ( কার্যক্রম নিষিদ্ধ ) রাজনীতিতে জড়িত ছিলেন এমন একজনকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লেখালেখি করছেন।


উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যাপক শাহজাহান আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাতোয়ারা পারভীনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান ( পুরুষ ) পদে ও ১৪ টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন পরিষদে  চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। 


উল্লাপাড়া পৌরসভা মেয়র পদে আব্দুল করিম প্রার্থী ঘোষণা করা হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউপিতে চেয়ারম্যান পদে মো . শফিকুল ইসলাম , উধুনিয়ায়   অধ্যক্ষ মঞ্জিলুর রহমান ,  বাঙ্গালায়  আবু হানিফ , বড় পাঙ্গাসীতে মো. সাদ্দাম হোসেন , মোহনপুরে মো. হেলাল উদ্দিন খান , পূর্ণিমাগাতীতে  আলাউদ্দিন আল আজাদ , সলঙ্গায় মো. রাশেদুল ইসলাম শহীদ , হাটিকুমরুলে মো. মোস্তাফিজুর রহমান, বড়হরে  বুলবুল আহমেদ , উল্লাপাড়া সদর ইউপিতে মো. আতাউর রহমান , সলপে মো. সহিদুল ইসলাম  ও কয়ড়া ইউপিতে নুরুল ইসলাম আকন্দকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। উপজেলার দূর্গানগর ও পঞ্চক্রোশী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। 


উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ঘোষণা করা প্রার্থী এর আগে একবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। বাঙ্গালা ইউপিতে ঘোষণা করা আবু হানিফ আগে আওয়ামী লীগের ( কার্যক্রম নিষিদ্ধ ) রাজনীতিতে জড়িত ছিলেন। বিগত নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে  আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। সলঙ্গা ইউপিতে ঘোষণা করা প্রার্থী এবারে ইউপিতে ৫ নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) পদে নির্বাচিত হয়েছেন। তিনি সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমীর পদে আছেন। 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন