বুধবার, ২৭ মে ২০২৬
উল্লাপাড়ায় কোরবানি পশুতে জমেছে গ্যাস লাইন হাট

উল্লাপাড়ায় কোরবানি পশুতে জমেছে গ্যাস লাইন হাট

সাহারুল হক সাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার কোরবানি ঈদকে সামনে রেখে নামকরা গ্যাস লাইন পশু হাটে দেশীয় শত শত ষাড়  গরু উঠেছে। বিভিন্ন এলাকা থেকে ট্রাক , নসিমনে গরুগুলো  আনা হয়।  বাদ জুম্মা পর থেকে গরু  কেনাবেচা হতে থাকে। উল্লাপাড়া পৌর এলাকার গ্যাস লাইন পশু হাট সপ্তাহের একদিন প্রতি শুক্রবার লাগে। কোরবানি ঈদ সামনে আজ শুক্রবার (২২ মে ) গ্যাস লাইন পশু হাট শেষ বার। 


উল্লাপাড়া গ্যাস লাইন পশু হাটে আজ শুক্রবার বেচতে উঠা সবই দেশীয় জাতের গরু এবং বেশীর ভাগই ছোটো ও মাঝারী সাইজের। সরেজমিনে হাটে ঘুরে দেখা ও জানা গেছে বিভিন্ন এলাকার গরু ব্যাপারীরা বড় ছোটো বহু ষাড় গরু হাটে তুলেছেন। এরা বিভিন্ন হাট থেকে গরু কিনে গ্যাস লাইন পশু হাটে বেচতে এনেছেন। এছাড়াও উল্লাপাড়ার বিভিন্ন এলাকার গোখামারগুলোয় পালিত গরুগুলো খামারিরা বেচতে হাটে তোলেন। বিভিন্ন গ্রামের গৃহস্থ পরিবারগুলোয় পালিত গরুগুলো তারা বেচতে হাটে আনেন । বাদ জুম্মা পর থেকেই গরু কেনাবেচা শুরু হয়। নাগরৌহার নুর মাহাম মাঝারী মাপের পালিত ষাড় গরু এক লাখ দশ হাজার টাকায় বেচেছেন। পংরৌহা গ্রামের খোরশেদ আলম তার খামারে পালিত বড় ধরণের ছয়টি গরু বেচতে এনেছেন। এর একটি সাড়ে পাচ লাখ টাকায় বেচেছেন। গরু ব্যাপারী আজাদ হোসেন বলেন মাঝারী মাপের আটটি গরু বেচতে হাটে তুলেছেন। নাগরৌহার গোখামারী সিফাত প্রামানিক আটটি , রুহুল আমিন সাতটি গরু বেচতে হাটে এনেছেন। গ্যাস লাইন পশু হাটে ঢাকাসহ বিভিন্ন এলাকায় গরু নিতে গরু ব্যাপারীরা ও  গরু কিনতে নানা পেশার  বহুজন এসেছেন। গরু ব্যাপারীরা আশা করছেন আজ শুক্রবার গ্যাস লাইন পশু হাটে ভর রাত  সব সাইজের গরু কেনাবেচা জমবে। বিভিন্ন এলাকায় গরুগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন