বুধবার, ২৭ মে ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হালিম সরদার

গত বুধবার  ২০ মে, সকাল ১১ টায় বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকায়  বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরীফুল ইসলামের সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  জনাব নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী ও প্রধান আলোচক ছিলেন জনাব সালেম সুলেরী, সম্পাদক, সাদাকালো, নিউজব্যাংক।

অনুষ্ঠানে সংগঠনের  সদস্য সচিব কামরুজ্জামান টিপুর সঞ্চালনায় অতিথি হিসেবে সেমিনারের বক্তব্য রাখেন আবুল কাশেম মজুমদার, চেয়ারম্যান, বাংলাদেশ জাস্টিস পার্টি, সুলতান শাহ আলম, চেয়ারম্যান, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি,  এস. এম আমানউল্লাহ, সাবেক সংসদ সদস্য প্রার্থী, ঢাকা-৫, বুক এন্ড বুকার'স এর স্বত্বাধিকারী মো. আল-মামুন সেলিম অর রশিদ, রংপুরের শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিশিষ্ট কবি ও সংগঠক মো. মুজিবর রহমান বকুল, সৈয়দ খাইরুল আলম, চেয়ারম্যান, পাচারের শিকার মানব উদ্ধার সংস্থা , মোহাম্মদ ইসরারুল হাসান সুমন, সহ-সভাপতি, শ্রমিক ইউনিয়ন, বিআইডব্লিউটিএ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ইসমত আরা, কবি ও ছড়াকার হোসেন ফারুক, শাহেদা বিপ্লব, প্রকাশক, টইটই প্রকাশন, আসাদুজ্জামান বিকাশ, সাংবাদিক ও স্থপতি তাইফুর রহমান রাহী, আনিসুর রহমান সরকার।

এছাড়াও অনুষ্ঠানে সোসাইটির কক্সবাজারের প্রতিনিধি ছিলেন মাওলানা ওমর ফারুক কুতুবী, বরিশাল থেকে এড. সরদার শাহ্ আলম, কুমিল্লা থেকে লায়ন ডা. মো. ইমান অাল মাহমুদ, গাজীপুর থেকে মো. হারুন অর রশীদ, প্রাথমিক শিক্ষা প্রতিনিধি দ্বীন ইসলাম বাদল, মো. মনিরুল ইসলাম, আতিকুর রহমান জনি, সুনামগঞ্জ থেকে মো. মুজিবুর রহমান,  ছাত্র প্রতিনিধি সেজান খান প্রমূখ।

 

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন