বুধবার, ২৭ মে ২০২৬
রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদকসহ ০৩ জন আটক।

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদকসহ ০৩ জন আটক।

ডেস্ক রিপোর্ট

চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।

আজ ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় কোতয়ালী থানা এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অফিসার ইনচার্জ, ডিবি’র নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রাত আনুমানিক ২০:৪৫ ঘটিকায় রাঙ্গামাটি শহরের মায়াবিনী শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর হতে-

১। মোঃ সাব্বির হোসেন তুহিন (২৩), পিতা- জাবেদ আলী, সাং- অফিসার্স কলোনী, রাঙ্গামাটি পৌরসভা।

২। রিয়াদ হোসেন সাকিব (২৪), পিতা- মোঃ ছাবের, সাং- ঈদগাঁও, মানিকছড়ি পুলিশ ফাঁড়ির পিছনে।

৩। রিকেন চাকমা (২০), পিতা- তুয়েল কান্তি চাকমা, সাং- প্রিয়মোহন দেওয়ান পাড়া, মানিকছড়ি, থানা- কোতয়ালী।

উল্লেখিত আসামিদের নিকট হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটক করা হয়।

এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং ও সকল প্রকার অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন