বুধবার, ২৭ মে ২০২৬
মিরপুরে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন জামায়াত আমির

মিরপুরে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

‎শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।

ঈদ জামাতে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন