বুধবার, ২৭ মে ২০২৬
রাঙ্গামাটি শহরে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ আসামী গ্রেফতার।

রাঙ্গামাটি শহরে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ আসামী গ্রেফতার।

চাই সুই উ মারমা

রাঙ্গামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী ও এক পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।



বৃহস্পতিবার (২২ মে ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এর নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় আনুমানিক রাত ১১ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।



অভিযানে গ্রেফতারকৃতরা হলো— মাদক কারবারি মোঃ আল মামুন ওরফে কেচি মামুন (৩৫), মোঃ ইমাম হোসেন (২৪) এবং জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ সোহাগ ওরফে সবুজ। এসময় আল মামুন ও ইমাম হোসেনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।



পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন