কয়রা উপজেলা সদর ইউনিয়নের ফুলতলা বাজার কমিটি গঠন করা হয়েছে ২২ মে শুক্রবার সন্ধ্যায়। জামায়াতে ইসলামী কয়রা সদর ইউনিয়নের আমীর গাজী মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।
১১ সদস্য বিষ্ট আগামী কার্যকারী কমিটির সভাপতির দায়িত্ব পালন করবে মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মোঃ জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ ইয়াছিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, ক্রীয়া সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য মহিবুবল্যাহ, সদস্য ইকন,সদস্য আঃ গফফার, সদস্য আওসাফুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়ন শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ জাহিদুর রহমান, সেক্রেটারি মোঃ রাজু, হাফেজ হাফিজুর রহমান, দিদারুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ রউফ প্রমুখ।