রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে- ০১। মংগল মারমা (৩১), পিতা- উইসলি মারমা, মাতা- আলো রানী মারমা, সাং- খিপ্পা পাড়া, ০৫নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি এর নিকট হতে ৩৪ (চৌত্রিশ) লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং-১৫, তারিখ- ২১/০৫/২০২৬ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ২৪(খ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও নিম্নোক্ত ০২ জন পলাতক মাদক মামলার আসামীকে গ্রেফতার করা হয়-
০২। নুর মোহাম্মদ (৩২), পিতা- মৃত ফজলুর রহমান, মাতা- রেজিয়া বেগম, সাং- পুরাতন বাসস্ট্যান্ড, মাতৃমঙ্গল এলাকা, ০২নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।
০৩। রনি শীল (৩২), পিতা- মৃত কির শীল, মাতা- লক্ষী শীল, সাং- ০১নং পাথরঘাটা, রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।
উল্লেখ্য, উপরোক্ত ০২নং ও ০৩নং আসামী কোতয়ালী থানার মামলা নং-০৯, তারিখ- ১৩ মে ২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণী ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর পলাতক আসামী ও মাদক কারবারি।
গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।